blog img

বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজালের উপস্থিতিতে কৃষিবিদ ফিড লিমিটেডের মাগুরা ইউনিট-২-এর নতুন অত্যাধুনিক ফিড ইন্ডাস্ট্রির উদ্বোধন

  • June 06, 2026

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আজ ০৬/০৬/২০২৬ ইং তারিখে বাংলাদেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান ‘কৃষিবিদ গ্রুপ’-এর অন্যতম সফল অঙ্গ প্রতিষ্ঠান ‘কৃষিবিদ ফিড লিমিটেড’ এর মাগুরা ইউনিট-২-এর নতুন ফিড ইন্ডাস্ট্রি শুভ উদ্বোধন হয়েছে। একই সাথে আজ থেকেই এই আধুনিক কারখানার আনুষ্ঠানিক উৎপাদন (Production) কার্যক্রমও শুরু হয়েছে। আজকের এই গৌরবময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিড মিলটির শুভ উদ্বোধন করেন: ড. আলী আফজাল (ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ) কৃষিবিদ মোঃ তারিক হাসান (গ্রুপ চেয়ারম্যান, কৃষিবিদ গ্রুপ) এবিএম সালাউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড) মোঃ জাফিরুল ইসলাম (চেয়ারম্যান, কৃষিবিদ প্যাকেজিং লিমিটেড) ড. এনামুল কবির (ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ ফিড লিমিটেড) এবং অন্যান্য আমন্ত্রিত সম্মানীয় অতিথিবৃন্দ। নিরাপদ ও উন্নত জাতের পশুখাদ্য ও মৎস্যখাদ্য তৈরিতে ‘কৃষিবিদ ফিড’ ইতোমধ্যে সমগ্র বাংলাদেশে খামারিদের মাঝে এক বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাগুরার এই নতুন ও অত্যাধুনিক ইউনিট-২ চালুর মাধ্যমে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন আরও বেগবান হবে এবং খামারিরা আরও সহজে উন্নত মানের ফিড পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কৃষিবিদ গ্রুপের এই নতুন পথচলায় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা কাম্য। 🤝